তৃণমূল কর্মীর জমি দখলের চেষ্টা। অভিযোগ স্থানীয় কংগ্রেস আশ্রিত জমি মাফিয়াদের বিরুদ্ধে। বাঁধা দেওয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও মারধর চালায় কংগ্রেস আশ্রিত জমি মাফিয়ারা বলে অভিযোগ। আর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে জমি মাফিয়াদের তান্ডবে আহত হয় আটজন। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার খোপাকাটি এলাকায়। ঘটনায় আহতরা বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে মহন্মদ তাফিজুল শেখের এক বিঘা জমি রয়েছে। সে এলাকায় দীর্ঘদিন ধরে তৃণমুল কর্মী বলে পরিচিত। তার সেই জমিটি দখল করার জন্য দীর্ঘদিন ধরে এলাকার কংগ্রেস কর্মী এক্রামুল শেখ তাকে চাপ দিচ্ছিলো। এদিন সকালবেলা কংগ্রেস কর্মী তৃণমূল সর্মথক এনামুলের বাড়িতে চরাও হয়ে মারধর শুরু করে অভিযোগ। অন্যান্য সদস্যরা তাদেরকে বাঁচাতে আসলে তাদেরকে প্রানে মেরে ফেলার চেষ্টা করে। সেই সময় গ্রামবাসীরা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। তাদের আঘাত গুরুত্বর থাকায় তাদেরকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহতর পক্ষ থেকে অভিযুক্তদের নামে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত কংগ্রেস কর্মীরা পলাতক।